ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

শরীরচর্চার প্রাচীন উপায়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
শরীরচর্চার প্রাচীন উপায়
ছবি: অন্তর্জাল

শরীরচর্চা করার বিভিন্ন মাধ্যমের মধ্যে অন্যতম একটি প্রাচীন এবং জনপ্রিয় উপায় হচ্ছে দৌড়। কিন্তু কে কতটা দৌড়বেন বা কতক্ষণ ধরে দৌড়াবেন, তার উপর নির্ভর করে তার ফলাফল। দৌড়ের মাধ্যমে সবচেয়ে ভালো ফল পেতে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। যেমন গতি, সময় এবং সচেতনতা। চিকিৎসকদের মতে, খুব জোরে দৌড়নোর পর হাঁপিয়ে পড়ার থেকে কম গতিতে কিন্তু বেশি সময় ধরে দৌড়ানো ভালো।

সম্প্রতি জিমে শরীরচর্চা করতে করতে মৃত্যুর ঘটনাগুলো বিচার করে, চিকিৎসকদের একাংশ মনে করেন যে, কোনো রকম ঝাঁকুনিই শরীরের জন্য ভালো নয়। এমনকি, খুব জোরে দৌড়নোর ফলেও শরীরে ঝাঁকুনি হতে পারে। যার প্রভাব সরাসরি পড়ে হার্ট রেটের উপর। আবার যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্যও এই অভ্যাস কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে।

চিকিৎসকের পরামর্শ ছাড়াও প্রত্যেককেই নিজের শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে। কার শরীরে কী সমস্যা হচ্ছে, তা একমাত্র সেই ব্যক্তিই সব চেয়ে ভাল বুঝতে পারেন। তাই রক্তচাপ হঠাৎ বে়ড়ে গেলে বা রক্তের চাপ হঠাৎ কমে গেলে সেই সময়ে খুব জোরে দৌড়নো একেবারেই উচিত নয়।

Advertisement

কিন্তু যারা দীর্ঘ দিন দৌড়নোর অভ্যাসের মধ্যে আছেন, তাদের হয়তো সেই ভাবে সমস্যায় পড়তে হবে না। কারণ, তারা জানেন কখন দৌড়ের গতি বাড়াতে হয়, আবার কখন ধীরে ধীরে দৌড়ের গতি কমিয়ে আনতে হয়। প্রশিক্ষকদের মতে, শরীরের ক্ষমতা অনুযায়ী ৭ থেকে ৮ মিনিটে এক কিলোমিটার অতিক্রম করতে যতটুকু গতিবেগ প্রয়োজন, সেটুকু করা যেতেই পারে। তবে দৌড়নোর পাশাপাশি খাদ্যাভাস, পরিমাণ মতো পানি খাওয়া এবং পর্যাপ্ত ঘুমোনোও জরুরি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!