ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ইফতারে রাখুন ৫ জুস, বাড়াবে দৃষ্টিশক্তি

স্বাস্হ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ৯ এপ্রিল ২০২৩
ইফতারে রাখুন ৫ জুস, বাড়াবে দৃষ্টিশক্তি
ফাইল ফটো

রমজান কোরআন নাজিলের মাস। মাসটিতে রোজা রেখে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ক্ষমা ও রহমত কামনা করার সুবর্ণ সুযোগ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহর কাছে যেমন রহমত কামনা করতেন আবার তার আজাব থেকে নাজাত চাইতেন।

রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এত বড় সুযোগ হাতছাড়া করতে না চাইলে আমাদের চোখের দৃষ্টিশক্তির দিকে খেয়াল রাখা অবশ্যই দরকার।

কারণ, চোখ আমাদের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই চোখের খেয়াল রাখা খুবই জরুরি। এ অঙ্গটি দিয়েই আমরা পড়া লেখা এবং মন ভরে পৃথিবীর মনোরম দৃশ্য উপভোগ করি।

Advertisement

তবে আমাদের কিছু ভুলের জন্য গুরুত্বপূর্ণ এ অঙ্গটি নানা সমস্যার শিকার হচ্ছে। তাই চোখের ক্ষেত্রে সতর্ক থাকা সবার আগে জরুরি।

চোখের যত্ন কীভাবে নেবেন এটি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। খুব পরিচিত কয়েকটি শাক, সবজি, ফলের জুস খেলেই সুস্থ থাকবে চোখ। একই সঙ্গে বাড়বে দৃষ্টিশক্তিও।

গাজর, বিট ও আপেলের জুস: এসব সবজি ও ফল একসঙ্গে মিশিয়ে জুস করে খেতে পারেন। এতে রয়েছে ভিটামিন এ। এ ভিটামিন চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও এ প্রাকৃতিক উপাদানগুলোতে রয়েছে লিউটিন, জিয়াজ্যানথিন। এই দুই উপাদান চোখকে গুরুতর রোগের হাত থেকে রক্ষা করে। নিয়মিত এ জুস খেলে চোখ সুস্থ থাকবে  দৃষ্টি হবে প্রখর।

পালং, কেলে, ব্রকলির জুস: পরিচিত এ শাক, সবজিগুলো হাতের নাগালে সহজেই পাওয়া যায়। এগুলো একত্রে বা আলাদা আলাদা করে রান্না করে খেতেই পারেন। তবে সব থেকে বেশি উপকার পেতে চাইলে এ শাক-সবজিগুলো জুস বানিয়ে খান। এগুলোতে রয়েছে বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ অ্যান্টিঅক্সিডেন্ট অনেক সমস্যার সমাধান করতে পারে। এমনকী চোখের সুস্থতা ও দৃষ্টিশক্তি বাড়তেও সাহায্য করে। তাই পালং, কেলে ও ব্রকোলির জুস করে খেতেই পারেন।

অ্যালোভেরা জুস: শুধু ত্বকের যত্নই নয় ​অ্যালোভেরার রয়েছে আরো অনেক গুণ। অ্যালোভেরা দৃষ্টিশক্তি বাড়াতেও খুব উপকারি। তাই চোখকে সুস্থ রাখতে অ্যালোভেরা জু খেতে পারেন। এ জুসে রয়েছে ভিটামিন এ, বি এবং ই। অ্যালোভেরায় থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। ফলে দৃষ্টিশক্তি থাকে প্রখর।

কমলালেবুর রস: একটা সময় ছিলো যখন শুধু শীতকালেই কমলালেবু পাওয়া যেত। বর্তমানে সারাবছরই কমলালেবু পাওয়া যায়। এ লেবুর রসে প্রচুর পরিমাণ রয়েছে ভিটামিন সি। যা চোখের রক্তনালীকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। এ লেবুর রস চোখের ছানির আশঙ্কাও কমিয়ে দেয়।

টমেটোর জুস: টমেটোতে প্রচুর পরিমাণ লাইকোপেন নামক উপাদান রয়েছে। এই উপাদানটি ক্যারোটিনয়েড হিসাবে কাজ করে। এ ক্যারোটিনয়েড চোখের সমস্যা সহজেই দূর করে। তাই নিয়মিত টমেটোর জুস পান করলে চোখ নিয়ে আর আলাদা করে চিন্তা করতে হবে না।

সূত্র: এইসময়

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!