ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

আম খাওয়ার পর কোক খেলে হতে পারে বিপদ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৯:২২, ১৮ জুন ২০২৩
আম খাওয়ার পর কোক খেলে হতে পারে বিপদ
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

আম ও নরম পানীয় একসঙ্গে খেলে পেটের নানা সমস্যা সৃষ্টি হতে পারে, এমনই খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে কারণ হিসেবে বলা হয়েছে আমের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং নরম পানীয়তে থাকা কার্বনিক অ্যাসিড একসঙ্গে মেশার ফলে বিষক্রিয়া হয়।

সম্প্রতি কয়েকজন ভারতের চণ্ডীগড় যাচ্ছিলেন। যাওয়ার পথে তারা আম খাওয়ার পরই নরম পানীয় পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, আম খাওয়ার পর চিকিৎসকরা নরম পানীয় বা কোনও  ঠান্ডা পানীয় পান না করার পরামর্শ দিয়েছেন। আমে থাকা সাইট্রিক অ্যাসিড কোল্ড এবং পানীয়তে থাকা কার্বনিক অ্যাসিডের একসঙ্গে মিলিত হয়ে আপনার পেটে বিষ তৈরি করে। দয়া করে এই বার্তাটি আপনার সমস্ত প্রিয়জনকে পাঠান।

Advertisement

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই এ ধরনের প্রচুর মেসেজ আসতে থাকে। সব কিছু চোখ বন্ধ করে বিশ্বাস করে না নিয়ে তার সত্যতা বিচার করে নেয়া উচিত।

এই দাবি কি সত্যি? আম খাওয়ার পর ঠান্ডা পানীয় পান করা কি সত্যিই মারাত্মক? পুষ্টিবিদ এবং স্বাস্থ্য প্রশিক্ষক কারিশমা শাহ জানিয়েছেন, কার্বনেটেড যুক্ত কোনো পানীয় পান করলে পেটের ভিতর একটি বায়ু পকেট তৈরি হয়, যা খাবারকে ভালোভাবে হজম করতে বাধা দেয়।

পুষ্টিবিদ শ্বেতা শাহ বলেছেন, এই দুটি জিনিস একসঙ্গে খাওয়া প্রাণঘাতী নয়, তবে এটি গ্যাস, ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্যের মতো গুরুতর হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, আম শুধু ঠান্ডা পানীয়র ক্ষেত্রেই নয়, আম খাওয়ার ঠিক পরে কোনো কিছুই খাওয়া উচিত নয়। কারণ আমের গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকে। আপনি যখন এটি অন্য কিছু দিয়ে খান, তখন আপনার রক্তে শর্করার মাত্রা আরও বেড়ে যায়। তাই আলাদা করে খেতে হবে।

পুষ্টিবিদ জানিয়েছেন, দুধ, দই, বাটার মিল্ক, দুধ থেকে তৈরি জিনিস, ঠান্ডা পানীয়, এগুলোর সঙ্গে আম খাওয়া এড়িয়ে চলা উচিত। আর গ্যাস, ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে অবশ্যই  বায়ুযুক্ত পানীয় পান করা এড়িয়ে চলা উচিত।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!