গর্ভপাতের কারণে নারীদের দীর্ঘ সময় ধরে রক্তপাতের সমস্যা হতে পারে। এই রক্তপাত ১৫-২৫ দিন পর্যন্ত হতে পারে এবং এর প্রভাবে শরীরে রক্তের ঘাটতি হতে শুরু করে। গর্ভপাতের পরে পেটে ব্যথা, ক্র্যাম্পের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। এছাড়া মাথা ঘোরা, বমি বমি ভাব এবং ক্লান্তির মতো সমস্যাও হতে পারে। গর্ভপাতের পর অনেকের পিরিয়ড অনিয়মিত হয়ে যায়।
বারবার গর্ভপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয় গর্ভাশয় এবং ফ্যালোপিয়ান টিউবগুলি, দুর্বল হয়ে পড়ে জরায়ুর আস্তরণ, যার ফলে একটা সময়ের পর গর্ভধারণ করা কঠিন হয়ে পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাতের কারণে জরায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সেপটিক এবং সেপসিস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বারবার গর্ভপাতের কারণে জরায়ু ফেটে মহিলাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
.png)