ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মোবাইলের বৈধতা যাচাই সেবা ৪ দিন বন্ধ রাখবে বিটিআরসি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ২২ ডিসেম্বর ২০২৩
মোবাইলের বৈধতা যাচাই সেবা ৪ দিন বন্ধ রাখবে বিটিআরসি
ফাইল ফটো

আইএমইআই যাচাই (মোবাইল হ্যান্ডসেটের বৈধতা) সংক্রান্ত সেবা ৪ দিনের জন্য বন্ধ রাখবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বলা হয়েছে, আইএমইআই ডাটাবেজ অ্যান্ড এনওসি অটোমেশন সিস্টেমের (এনএআইডি) কার্যক্রম বিটিআরসির নবনির্মিত ভবনে স্থানান্তর করা হবে। ফলে ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত হ্যান্ডসেটের বৈধতা যাচাইকরণ সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।

প্রসঙ্গত, বিটিআরসির এনএআইডি সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের মোবাইল সেটের গ্রাহকরা নিজ ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে Space দিয়ে ১৫ ডিজিটের IMEI নম্বর লেখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!