ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হারানো ১শ’ মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৪ ডিসেম্বর ২০২৩
হারানো ১শ’ মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে ১০০টি হারানো মোবাইল উদ্ধার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের পর প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ফোন ফেরত পেতে থানায় নিয়মিত সাধারণ ডায়েরি (জিডি) করেন ফোনের মালিকরা। এই জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি টিম। সাইবার ক্রাইম মনিটারিং সেল জিডির পরিপ্রেক্ষিতে মোবাইলগুলো উদ্ধার করে।

তিনি বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিতে পেরে আমরা খুবই আনন্দ পাই। জেলা পুলিশের কার্যক্রমের মধ্যে মোবাইল উদ্ধার করা একটি অন্যতম কাজ। আমরা এটাকে একটু বেশি প্রাধন্য দিয়ে থাকি। অনেক দিন আগের হারিয়ে যাওয়া ফোনটি যখন তারা হাতে পান তখন আবেগাপ্লুত হয়ে পড়েন।

Advertisement

রাজবাড়ী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ছয় মাস আগে আমার ফোনটি বাড়ি থেকে হারিয়ে যায়। আমি পড়ালেখা করি। অনেক কষ্ট করে ফোনটি কিনেছিলাম। ফোনটি হারিয়ে যাওয়ার পর আমার খুব খারাপ লেগেছিল। একপর্যায়ে আমি বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করি। হঠাৎ থানা থেকে ফোন আসে আমার মোবাইলটি পাওয়া গেছে। আমি তখন খুবই খুশি হই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা এবং রাজবাড়ী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!