ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

২০২৩ সালে সবচেয়ে বেশি ডিলিট হয়েছে যেসব অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২০, ২৫ ডিসেম্বর ২০২৩
২০২৩ সালে সবচেয়ে বেশি ডিলিট হয়েছে যেসব অ্যাপ
ফাইল ফটো

২০২৩ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের কথা সবাই জানেন। কিন্তু কোন অ্যাপ সবচেয়ে বেশি ডিলিট হয়েছে তা জানেন? ফোনে যেসব অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার হয় তার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম।

এসব অ্যাপ দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে ইচ্ছা কমে যাওয়ায় অনেকেই ফোন থেকে মুছে ফেলেছেন বিশেষ একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ।

চলতি বছর সবথেকে বেশি ডিলিট হয়েছে ইন্সটাগ্রাম। যে অ্যাপে হাত পড়লেই নজরকাড়া সব ছবি, রিলসের দেখা পাওয়া যায় তা থেকেই নাকি মানুষের মন উঠে গিয়েছে। ২০২৩ সালে প্রচুর মানুষ ফোন থেকে ডিলিট করেছেন ইনস্টাগ্রাম।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক ফার্ম টিআরজি ডেটাসেন্টারের রিপোর্ট অনুযায়ী, মেটার থ্রেডস অ্যাপ যারা ৫ দিনে ১০০ মিলিয়ন ইউজারের মাইলস্টোন স্পর্শ করেছিল, তাদের অ্যাকটিভ ইউজার কমেছে ৮০ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, সবথেকে বেশি মানুষ ডিলিট করতে চান ইনস্টাগ্রাম। ২০২৩ সালে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ, ‘কীভাবে ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে হয়’ সার্চ করেছেন। বিশ্বব্যাপী প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১২ হাজার ৫০০ জন সার্চ করেছেন কীভাবে ডিলিট করা যায় ইনস্টাগ্রাম, যা প্রমাণ করে দেয় ফোনে এ অ্যাপ রাখতে অনিচ্ছুক অনেকেই।

স্ট্যাটিসটার পরিসংখ্যান অনুযায়ী, তারা ৯টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের ওপর গবেষণা চালায়। এসব অ্যাপ মোটামুটি সব দেশেই ব্যবহার করা যায়। এরপর তারা গত ১২ মাসে ‘কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়’ এই সার্চ বের করে। এর ওপর ভিত্তি করে এই রিপোর্ট পেশ করে কোম্পানিটি।

ইনস্টাগ্রামের পর ডিলিট হওয়া অ্যাপের তালিকায় রয়েছে- স্ন্যাপচ্যাট, টুইটার (যা বর্তমানে এক্স), টেলিগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং উইচ্যাট। প্রতিটিই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!