বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ডিজিটাল সম্পদের ক্রমাগত সুরক্ষা এবং প্রতিরক্ষা নিশ্চিত করাই বিসিএসআই’র লক্ষ্য। কমিউনিটি-পাওয়ারড ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) চালু করার মাধ্যমে বিসিএসআই ২৪ ঘণ্টা দেশের সাইবার স্পেস মনিটরিং করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বাংলাদেশের ওপর আসা সব ধরনের সাইবার আক্রমণ দ্রুত ঠেকাতে সক্ষম।
দেশের শীর্ষস্থানীয় হ্যাকার, বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমাদের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে দেশের ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত করার লক্ষ্যে কাজ করে বিসিএসআই।
.png)
বাংলাদেশের সব সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞকে কমিউনিটি-পাওয়ারড ইমার্জেন্সি রেসপন্স টিমে (সিইআরটি) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিসিএসআই। এছাড়া ক্রমবর্ধমান সাইবার আক্রমণের বিরুদ্ধে দেশকে রক্ষায় বিসিএসআই’র সঙ্গে স্বেচ্ছাসেবক হওয়ার জন্য দক্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছে। তাদের এ উদ্যোগ বাংলাদেশের সম্মিলিত শক্তিকে প্রতিফলিত করে।
দেশ রক্ষার লড়াইয়ে যোগ দিতে যোগাযোগ করুন বিসিএসআই’র ইমেইল ঠিকানায়: [email protected]।