ইউটিউবে ভিডিও আপলোড করে আয়ের সহজ উপায়
গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে যারা নিয়মিত ভিডিও আপলোড করেন তাদের বলা হয় ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর। এই ভিডিও ক্রিয়েটরদের আয়ের সুযোগ দেয় ইউটিউব। একে বলা হয় মনিটাইজেশন। অর্থাৎ ইউটিউবের ভিডিওতে যে বিজ্ঞাপন দেখানো হয় তার একটা অংশ পান ইউটিউবাররা।
ইউটিউবে আজকাল কনটেন্ট বানিয়ে মানুষ লক্ষাধিক টাকা আয় করে। আপনিও ইউটিউব থেকে টাকা রোজগার করতে পারবেন। শুধু মাথায় রাখতে হবে কিছু বিষয়।
যখন আপনার ১০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে চ্যানেলে, আপনি কাস্টম ইউএরএল ফিচার পাবেন ইউটিউব থেকে। চ্যানেলের ৫০০ সাবস্ক্রাইবার হলে আপনি পেয়ে যাবেন কমিউনিটি ট্যাব ফিচার। এরপর ভিডিও প্রিমিয়ার ফিচার পাবেন, যেন আপনার রেকর্ডেড কনটেন্ট দেখতে লাগবে লাইভ স্ট্রিমিংয়ের মতো।
.png)
মনিটাইজেশন নিয়ে প্রশ্ন থাকে সবারই। কখন আপনার চ্যানেল থেকে আয় হবে জানেন? যখন আপনার সাবস্ক্রাইবার সংখ্যা ৫০০ পেরোবে তখনই পাবেন মনিটাইজেশন ফিচার। এই ফিচারের মধ্যেই পাবেন আরো দুটি সুবিধা। ওয়াচ পেজ অ্যাড এবং শর্টস ফিড অ্যাড। তবে ৫০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করলেই যে টাকা আসবে, এমন কিন্তু নয়। একমাত্র বিজ্ঞাপনের মাধ্যমেই টাকা আসে।
যদি আপনার চ্যানেল ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার এর টার্গেট পূরণ করে তাহলে গুগল অ্যাড সেন্স পার্টনার প্রোগ্রাম আপনার চ্যানেলে বিজ্ঞাপন চলার অনুমতি দেবে। প্রতি বিজ্ঞাপনের জন্য আপনি আয় করবেন।
ইউটিউবে বেশি অর্থ উপার্জনের উপায়
টিপস ১. দর্শকদের আকর্ষণ করে এমন উচ্চ মানের ভিডিও তৈরি করতে হবে।
টিপস ২. এসইও-র জন্য নিজের ভিডিও অপ্টিমাইজ করতে হবে।
টিপস ৩. সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও প্রচার করতে হবে।
টিপস ৪. অন্যান্য ইউটিউবারের সঙ্গে কোল্যাবোরেট করতে হবে।
টিপস ৫. ভিউয়ারদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে হবে।