ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

রাতে ইন্টারনেট সেবা ৩ ঘণ্টা বিঘ্নিত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৯, ১ ডিসেম্বর ২০২৪
রাতে ইন্টারনেট সেবা ৩ ঘণ্টা বিঘ্নিত হতে পারে
ফাইল ফটো

রোববার দিবাগত রাতে ৩ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ৩টা (রোববার দিবাগত রাত ৩টা) থেকে ভোর ৫টা ৫৯ পর্যন্ত মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম ক্যাবলের ত্রুটি নিরসনের জন্য রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সময়ের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ইন্টারনেট
লিংক সফলভাবে কপি হয়েছে!