[ মজার খবর ]
কেক কেটে ছাগলের জন্মদিন পালন, উপস্থিত শত শত মানুষ
কেক কেটে ছাগলের জন্মদিন পালন। ছবি সংগৃহীত
এবার ব্যতিক্রম আয়োজনে শখের বসে ছাগলের জন্মদিন পালন করলেন টেকনাফের পান দোকানি সাইফুল ইসলাম নামে এক যুবক। আর এই ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে।
২২ অক্টোবর, শুক্রবার রাত ১০টায় টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শত শত উৎসুক জনতার সামনে নিজের পোষা ছাগলের জন্মদিন পালন করলেন পান দোকানি সাইফুল ইসলাম। এসময় কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করা হয় এবং আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠে সবাই।
সাইফুল ইসলাম বলেন, আমার পালিত ছাগলটির বয়স এক বছর পূর্ণ হলো আজ। তাই নিজের ভালো লাগা থেকে প্রিয় ছাগলটির জন্মদিন পালন করলাম।
.png)
তিনি আরো বলেন, পোষাপ্রাণির প্রতি ভালোবাসা থেকে এই ব্যতিক্রম আয়োজনটি করলাম। আমি শখ করে ছাগলটি পোষলাম। ছাগলটি যতদিন বেঁচে থাকে জন্মদিন আসলে পালন করবো। পোষাপ্রাণির প্রতি সকলের ভালোবাসা থাকা উচিৎ।
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!