আর এই ঘটনাটি টিকটকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, @kapciaks নামের একজন হুইল ক্যারিয়ারে করে বিছানাপত্র নিয়ে ক্লাসরুমে যাচ্ছেন। ভিডিওতে ক্যাপশন দিয়েছেন, 'যখন তোমার সকাল ৯টায় ক্লাস কিন্তু বিছানা ছেড়েও উঠতে ইচ্ছে করে না।'
উদ্ভট ভিডিও ক্লিপটিতে মাগদা নামের ঐ ছাত্রীকে তার বিছানাপত্র নিয়ে ক্লাসরুমে ঢুকতে দেখা যায়। এরপর দেখা যায় সে তার বিছানাপত্র গুছিয়ে ক্লাসরুমের ভেতরেই শুয়ে পড়েছে। এ দৃশ্য দেখে তার সহপাঠীরা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই ভিডিওটি টিকটক ব্যাবহারকারীরা প্রায় এক মিলিয়ন বার দেখেছে। পাশাপাশি শত শত মজাদার কমেন্টও করেছে। একজন কমেন্ট করেছেন, "এটাতো 'ওয়ার্ক ফ্রম হোম' করা আমি।
.png)