সম্প্রতি এই ছবিটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এমনিতে ছবিটির মধ্যে বিস্ময়কর কিছু নেই। সমুদ্রতীরবর্তী কোনো একটি জায়গায় আলিঙ্গনরত দু’জন। আলাদা করে বলার মতো কিছুই নয়। কিন্তু যখন সেই ছবির নিচের অংশে আলিঙ্গনরত দু’জনের পা দেখা গিয়েছে, তখনই সবাই অবাক। আপনিও ভালো করে দেখুন তো ছবিটা।
কী মনে হচ্ছে? হ্যাঁ, আলিঙ্গনরত মানুষ দু’টি পা যেন উলটো দিকে ঘুরে গিয়েছে। বিশেষ করে ছবিতে যে লোকটিকে দেখা যাচ্ছে, তার পা দু’টি নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল হচ্ছে মানুষের। কারণ বিচিত্রভাবে উলটো দিকে ঘুরে রয়েছে পা দু’টি।
.png)
নেটমাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে যেতেই অনেকে নানা ধরনের প্রশ্ন করেছেন। তবে অনেকেরই মাথায় ঢুকছে না ছবিটির রহস্য। কেউ কেউ বলেছেন, তাদের মাথা ঘুরছে ছবিটি দেখে। কেউ কেউ ভেবেছেন, হয়তো সত্যিই ছবিতে থাকা ব্যক্তির পা দুটো উলটো দিকে ঘুরে থাকা।
তবে এর সমাধান করেছেন একজন ব্যক্তি।
তিনি নেটমাধ্যমে লিখেছেন, এর রহস্য লুকিয়ে রয়েছে দুই রঙের প্যান্টে। ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার প্যান্টে সাদা এবং কালো- দু’রকমের রংই রয়েছে। আর সেটির কারণেই দৃষ্টিবিভ্রম। আপনিও এবার কাছ থেকে দেখুন ছবিটি।
এবার কি একটু একটু বুঝতে পারছেন? অনেকেই বলেছেন, প্যান্টের রঙের বিষয়টি বুঝতে পেরে গেলে, বাকি ছবির রহস্যটাও পরিষ্কার হয়ে যাবে।