ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

গুঁতিয়ে খুন করার অপরাধে ভেড়ার তিন বছরের জেল 

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ২৪ মে ২০২২
গুঁতিয়ে খুন করার অপরাধে ভেড়ার তিন বছরের জেল 
একটি সেনা ছাউনিতে আগামী তিন বছর বন্দি থাকবে ভেড়াটি। ছবি: সংগৃহীত

এক নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো একটি ভেড়া। তিন বছরের জন্য পশুটিকে কারাদণ্ড দিল আদালত। শাস্তি হলো পশুপালকেরও। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দক্ষিণ সুদানে।

সংবাদমাধ্যমে প্রকাশ, চলতি মাসের শুরুতে দুর্ঘটনার কবলে পড়েন অ্যাডিউ চাপিং। ৪৫ বছরের ওই নারীকে রাস্তায় আক্রমণ করে একটি ভেড়া। সিং দিয়ে গুঁতিয়ে তাকে রাস্তার উপর আছড়ে ফেলে সেটি। কিছুক্ষণের মধ্যে অকুস্থলে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় ওই প্রবীণের।

এর পরই ওই ভেড়াটিকে বন্দি করে পুলিশ। মামলা ওঠে আদালতে। মালেং আগোক পায়েম নামে একটি থানার পুলিশ ওই ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে তোলা হয় আদালতে।

Advertisement

আদালতের পর্যবেক্ষণ, ওই নারী নির্দোষ ছিলেন। বিনা কারণে নারীকে আক্রমণ করে ভেড়াটি। তাই সে শাস্তি পাওয়ার যোগ্য। এর পর ভেড়াটিকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। শুধু তাই নয়, ওই ভেড়ার মালিককেও একটি নির্দেশ দিয়েছে আদালত। তাকে ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারকে দিতে হবে পাঁচটি গরু। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!