ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

স্ত্রীর বান্ধবীকে বিয়ে, খুলেছেন ইউটিউব চ্যানেল! বানাতে চান আস্ত একটা ক্রিকেট দল

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৩, ১১ ডিসেম্বর ২০২২
স্ত্রীর বান্ধবীকে বিয়ে, খুলেছেন ইউটিউব চ্যানেল! বানাতে চান আস্ত একটা ক্রিকেট দল
আরমান মালিক ও তার স্ত্রীরা। ছবি: সংগৃহীত

আরমান মালিক, তার ইউটিউব থেকে ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা অনেক। প্রতিদিন নানা ভিডিও আপলোড করে অনুরাগীদের মনোরঞ্জনের ব্যবস্থা করেন। তবে সেই সমাজমাধ্যমেই এবার হাসির খোরাক হলেন ইউটিউবার আরমান মালিক।

আরমানের দুই স্ত্রী। তারা দুই জনেই সন্তানসম্ভবা। সমাজমাধ্যমে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন ইউটিউবার। তাতেই তাকে নিয়ে ঠাট্টায় মজেছেন অনেকে। ইনস্টাগ্রামে পারিবারিক কিছু ছবি পোস্ট করে খুশির খবর অনুরাগীদের জানিয়েছিলেন আরমান। সাত দিন আগে পোস্ট করা ছবিগুলোতে তিনি ছাড়াও তার দুই স্ত্রী এবং ছেলেকে দেখা গিয়েছে। ছবিতে আরমানের স্ত্রীদের স্ফীতোদর স্পষ্ট। আরমান ছবিগুলোর তেমন ব্যাখ্যা করেননি। তবে তার স্ত্রীরা দুই জনেই যে সন্তানসম্ভবা, ছবি দেখে বুঝতে বিশেষ অসুবিধা হয় না। 

 ছবিতে আরমানরা চার জনেই আছে একটি ছবিতে আরমানরা চার জনেই ছিলেন। বাকি ছবিগুলোর কোনোটিতে পায়েল, কোনোটিতে কৃতিকার সঙ্গে দেখা গিয়েছে ইউটিউবারকে। স্ত্রীদের উদরে কান পেতে, চুম্বন করে ছবি তুলেছেন আরমান। ছবিগুলোর উপরে আরমান লিখেছেন কেবল দুইটি শব্দ- ‘আমার পরিবার’। তার এই পোস্ট নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আরমানের দুই স্ত্রী হলেন পায়েল মালিক এবং কৃতিকা মালিক। ২০১১ সালে পায়েলের সঙ্গে বিয়ে হয় আরমানের। তাদের এক সন্তান রয়েছে। নাম চিরায়ু মালিক। এরপর প্রথম স্ত্রী পায়েলের প্রিয় বান্ধবী কৃতিকাকে ২০১৮ সালে বিয়ে করেন আরমান। তারপর থেকে দুই বান্ধবী মিলে জনপ্রিয় এই ইউটিউবারের ঘর সামলান।

Advertisement

চার সদস্য নিয়ে সুখী পরিবার আরমানের। হায়দরাবাদে থাকেন তারা। আরমানের গিন্নিরা প্রায়ই সমাজমাধ্যমে একসঙ্গে নানা ছবি পোস্ট করেন। আরমানের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লাখ বেশি। এছাড়া, ইনস্টাগ্রামে আরমানের প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে। মূলত ইউটিউবেই নানা রকম ভিডিও নিয়মিত পোস্ট করেন আরমান। তিনি ছাড়া ভিডিওতে থাকেন তার স্ত্রীরাও। দৈনন্দিন জীবনের ঘটনা, প্রেমের গল্প, সব মিলিয়ে দর্শকদের সঙ্গে রীতি মতো আড্ডা দেয় এই মালিক পরিবার। দুই স্ত্রী এবং তাদের একসঙ্গে সন্তানসম্ভবা হওয়ার খবর খুব একটা ভালো চোখে দেখেননি অনেকে। কেউ কেউ ঠাট্টা করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, কোন গিন্নিকে বেশি ভালোবাসেন আরমান?

আরমান ও তার দুই স্ত্রীসমাজমাধ্যমে আরমানের পোস্ট যারা নিয়মিত দেখেন, তারা তার পারিবারিক জীবনযাপন সম্পর্কে ওয়াকিবহাল। তেমন কিছু অনুরাগী আরমানের পোস্টের নিচে মন্তব্য করেছেন, ‘আপনি সব সময় ছোট বৌ কৃতিকার প্রতি বেশি ভালোবাসা দেখান। পায়েলকে কি ভালোবাসেন না?’ আরমানের পোস্ট নিয়ে ঠাট্টা করে কেউ কেউ লিখেছেন,‘ভাই, আপনি তো আস্ত একটা ক্রিকেট দল বানিয়ে ফেলবেন।’ কেউ আবার বলেছেন, ‘আমি খুবই অবাক। কীভাবে একসঙ্গে দুইজনই সন্তানসম্ভবা হলেন!’ তবে ঠাট্টার মাঝে কেউ কেউ ইতিবাচক বার্তাও দিয়েছেন। পরিবারে নতুন অতিথি আসছে, আরমান মালিকে তার অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!