ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্কুলেই চার বছরের শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৯, ১৪ জুলাই ২০১৯
স্কুলেই চার বছরের শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
প্রতীকী ছবি

শিশু যৌন নির্যাতনের অভিযোগে ভারতের অমৃতসরের এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার স্কুলের মধ্যেই চার বছরের ওই ছাত্রীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। স্কুলটি অমৃতসরের নেশথা গ্রামে।

এ বিষয়ে ডিএসপি অরুণ শর্মা সাংবাদিকেদের জানান, নিগৃহীতার বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন, তার দুই মেয়েই ওই স্কুলে পড়ে। ছোট মেয়ের বয়স মাত্র চার। গতকাল স্কুল থেকে বাড়িতে ফিরে মাকে সে জানায়, পেটে ব্যথা করছে। 

মেয়ের সঙ্গে কথা বলে তিনি মধ্যবয়সি ওই শিক্ষকের কুকীর্তির কথা জানতে পারেন। তার পরেই থানায় এফআইআর করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। 

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির ৩৭৬, ২০১ ধারা ছাড়াও পকসো আইনের ৪ ধারায় পৃথক একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্ত শিক্ষক ছাড়াও ঘটনার সময় উপস্থিত স্কুলের এক পরিচারিকাকেও পুলিশ গ্রেফতার করে দু-জনকেই আদালতে পেশ করে।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!