ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সনি'র নতুন ফোনের তথ্য ফাঁস!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৪, ১৪ ডিসেম্বর ২০১৭
সনি'র নতুন ফোনের তথ্য ফাঁস!

প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি`র নতুন বেজেললেস ডিসপ্লে ডিজাইনের স্মার্টফোনের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি প্রাইজপোনি নামের একটি সংস্থা এই তথ্য ফাঁস করে।

সংস্থাটির এক ব্লগ পোস্টে সনির নতুন এই ফোনের তথ্য ও ছবি ফাঁস হয়েছে। তবে ওই ব্লগ পোষ্টে ফোনটির মডেল কিংবা নাম জানা যায়নি।

Advertisement

প্রাইজপোনির তথ্য মতে ফোনটির বিশেষত্ব হচ্ছে, ফোর কে রেজুলেশনের বেজেললেস ডিসপ্লে ডিজাইনে তৈরি। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়াও সনি দুটি বেজেললেস ডিসপ্লের ফোন আনছে। এর মধ্যে একটির মডেল নম্বর এইচ ৮৫৪১। অন্যটির মডেল নম্বর জানা যায়নি। ফোন দুটিতে ৫.৭ ইঞ্চির ট্রাইলুমিনিওস ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানা গেছে।

ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। অনুমান করা হচ্ছে সনির নতুন ফোন এক্সজেড সিরিজের হবে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সংযোজন করা হবে। এগুলো অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। সনির নতুন এই ফ্লাগশিপে ৬৪ জিবি রম থাকছে। এর ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন ব্যবহার করা হবে। ডিভাইসটির ব্যাকআপের জন্য ৩৪২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ফার্স্ট চার্জিং টেকনোলজি থাকছে। ফোনটি দুটি আগামী বছরের শুরুতে বাজারে আসতে পারে।

ডেইলি বাংলাদেশ/আরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!