নকিয়ার এই স্মার্টফোন তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ অ্যালুমিনিয়াম, যা নকিয়া স্মার্টফোনের মধ্যে একে সবচেয়ে শক্তিশালী করেছে।
ফোনটিতে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের ফুলএইচডি রেজল্যুশনের অক্টাকোর কোয়ালকম ৬৩০ প্রসেসর, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি সমর্থন, পেছনে কার্ল জেইস লেন্সযুক্ত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
.png)
নকিয়া ৭ ফোনটিতে রয়েছে বোথি নামের বিশেষ ফিচার। একই সঙ্গে সামনে ও পেছনের দৃশ্য ধারণের উদ্দেশ্য নিয়ে ফোনটির নির্মাতা প্রকৌশলীরা ‘বোথি’ নামের নতুন সুবিধা জুড়ে দিয়েছেন ফোনটিতে। নতুন এই সুবিধার মাধ্যমে ছবি বা ভিডিও ধারণ করার সময় ফোনটির পর্দায় দুটি অংশেরই দৃশ্য দেখাবে।
৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ফোরজি, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সুবিধা আছে।
চীনের বাজারে নকিয়া ৭–এর দাম ২ হাজার ৪৯৯ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩২ হাজার।
ডেইলি বাংলাদেশ/ এআর