ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওয়ালটনের নতুন ফোন ‘প্রিমো জিএইচ৭’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ২৭ জানুয়ারি ২০১৮
ওয়ালটনের নতুন ফোন ‘প্রিমো জিএইচ৭’

প্রথমবারের মতো নিউ জেনারেশন ১৮:৯ রেশিওর স্মার্টফোন আনলো ওয়ালটন। যার মডেল ‘প্রিমো জিএইচ৭’। এটিকে দেশের সেরা ফুল ভিউ ডিসপ্লের বাজেট ফোন বলছে ওয়ালটন।

সাশ্রয়ী মূল্যের এ ফোনে ব্যবহৃত হয়েছে ৫.৪৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ প্লাস আইপিএস ডিসপ্লে। পর্দার রেজুলেশন ৯৬০ বাই ৪৮০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও।

শুক্রবার থেকে ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে। দাম ৫ হাজার ৯৯৯ টাকা। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মিলছে কালো, নীল, সোনালি এবং রূপালি রঙে।

Advertisement

ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, দেশের বাজারে ‘প্রিমো জিএইচ৭’ হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন। মাল্টি টাস্কিং সুবিধার ফোনটির প্রসেসর, র‌্যাম, রম, ক্যামেরা ও ব্যাটারিসহ অন্যান্য ফিচার গ্রাহকের চাহিদা মেটাবে ভালোভাবেই।

ফোনটির সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ ও ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা। এর ‘পোর্টরেইট মোড’ ছবিতে ‘বোকেহ ইফেক্ট’ দেবে। ফলে সাবজেক্টকে ফোকাস করে আশেপাশের সবকিছুকে ব্লার করে ছবি তোলা যাবে।

ফোনটির পারফরমেন্স নিশ্চিত করবে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম এবং মালি-৪০০ জিপিইউ। রয়েছে ৮ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। থ্রিজি ফোনটিতে একসঙ্গে দুটি সিমকার্ড ব্যবহার করা যাবে।

ডেইলি বাংলাদেশ/ এআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!