ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্যামসাং ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ বানাল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৮
স্যামসাং ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ বানাল

দুই বছর আগে স্যামসাং একটি ১৫.৩৬ টেরাবাইটের হার্ড ড্রাইভ বাজারে ছেড়েছিল।

সাধারণ ক্রেতাদের জন্য সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)-এর ক্ষেত্রে সেটিই ছিল সর্বোচ্চ ধারণক্ষমতা সম্পন্ন। এবার তার দ্বিগুণ স্টোরেজ ও কর্মক্ষমতা সম্পন্ন আরেকটি হার্ডড্রাইভ বানিয়েছে তারা।

২.৫ ইঞ্চি ফ্রেমের হার্ডড্রাইভ পিএম১৬৪৩-এর ধারণ ক্ষমতা ৩০.৭২ টেরাবাইট। সার্ভার বা বিশাল কোনো নেটওয়ার্কের বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ এখন আরো সহজ হয়ে যাবে।

Advertisement

হার্ড ড্রাইভটি প্রতি সেকেন্ডে ২,১০০ মেগাবাইট ডেটা রিড করতে পারে। এটির ডেটা রাইট করার গতি সেকেন্ডে ১,৭০০ মেগাবাইট।

পিএম১৬৪৩-এর ক্ষমতা সম্পর্কে ধারণা দিতে বলা হচ্ছে এটিতে প্রায় ছয় হাজার এইচডি কোয়ালিটির সিনেমা সংরক্ষণ করা যাবে।

তবে ল্যাপটপে বা কম্পিউটারে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভটি খুব শীঘ্রই যুক্ত করা হবে না। স্যামসাং জানিয়েছে এবছর তারা নতুন ১৬.৩৬ টেরাবাইট, ৭.৬৮ টেরাবাইট, ৩.৮৪ টেরাবাইট, ১.৯২ টেরাবাইট, ৯৬০ গিগাবাইট এবং ৮০০ গিগাবাইটের হার্ড ড্রাইভ তৈরি বাড়িয়ে দেবে।

হার্ড ড্রাইভটিতে অত্যাধুনিক প্রযুক্তির ভি-এনএএনডি চিপ ব্যবহার করে তৈরি এনএএনডি ফ্ল্যাশ প্যাকেজ ব্যবহার করা হয়েছে।

আশা করা হচ্ছে, এখন থেকে এধরনের চিপ ও ফ্ল্যাশ প্যাকেজ বিপুল পরিমাণে উৎপাদন শুরু হবে। এর ফলে, কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন ডিভাসের বিল্ট ইন মেমোরি ক্রমেই আরো বৃদ্ধি পাবে।

ডেইলি বাংলাদেশ/আরএজে/এসআই

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!