ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সন্তানদের টিকা না দিতে ‘অপহরণ’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ৬ জানুয়ারি ২০২২
সন্তানদের টিকা না দিতে ‘অপহরণ’
ফাইল ফটো

স্পেনে নিজের দুই ছেলেকে করোনা টিকা না দিতে অপহরণ করেছেন এক নারী। এমন অভিযোগ করেছেন ঐ নারীর সাবেক স্বামী। অভিযোগের পর গতকাল বুধবার দুই সন্তানকে নিয়ে হাজির হন ঐ নারী ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিচার বিভাগের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ঐ নারীর বয়স ৪৬ বছর। তার সাবেক স্বামী পুলিশে অভিযোগ দেওয়ার পর তিনি দুই সন্তানকে নিয়ে হাজির হন। গত ডিসেম্বরে ঐ ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, কোনো ধরনের অনুমতি ছাড়া তার সাবেক স্ত্রী তাদের ১৪ ও ১২ বছরের দুই ছেলেকে নিয়ে গেছেন। এই ব্যক্তি সেভিল শহরের কাছেই বসবাস করেন। 

Advertisement

আরো পড়ুন: এক বছরে নিলেন ১১ বার টিকা, ১২ বারের বেলায় খেলেন ধরা

সাবেক স্বামীর অভিযোগ, গত ৪ নভেম্বর থেকে দুই ছেলেকে দেখেননি তিনি। দুই ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তার স্ত্রী। এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে তার স্ত্রী দুই ছেলেকে নিয়ে পালিয়ে যান।  এর কয়েক দিন আগে আদালত রায় দেন, দুই সন্তান টিকা নেবে কিনা, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার ঐ ব্যক্তির রয়েছে।

সূত্র বলেছে, স্থানীয় সময় গতকাল বুধবার সকালে ঐ নারী দুই সন্তানকে নিয়ে সেভিল কর্তৃপক্ষের কাছে হাজির হন। এরপর একজন বিচারক তাকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন।

আরো পড়ুন: অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

স্পেনের গুরাদিয়া সিভিল পুলিশের একজন মুখপাত্র বলেছে, বুধবার বিকেলে দুই ছেলেকে তাদের বাবার হাতে তুলে দেওয়া হয়। 

প্রসঙ্গত, ইউরোপের আরো অনেক দেশের মতো গত ১৫ ডিসেম্বর থেকে স্পেনে ৫ থেকে ১১ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হয়েছে। স্পেনে ১২ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ মানুষ কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। ইউরোপে টিকা দেওয়ার উচ্চহারে শীর্ষে থাকা দেশগুলোর একটি স্পেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!