ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনায় আক্রান্ত নান্নু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭, ৬ জানুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত নান্নু
মিনহাজুল আবেদিন নান্নু

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। তিনি নিজেই এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার ঐতিহাসিক এক টেস্টে জয় লাভ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনন্য এই জয়ের পর গতকাল সকাল থেকেই বিভিন্ন মিডিয়ার কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে থাকেন তিনি। এ সময় তিনি জানিয়েছিলেন, তার শরীরে জ্বর রয়েছে। এ কারণে শরীর কিছুটা খারাপও করছিল।

আরো পড়ুন: এক জয়ে ১০ রেটিং পেল বাংলাদেশ, নিউজিল্যান্ড হারালো ৮ রেটিং

Advertisement

কিন্তু বাংলাদেশের এমন এক জয়ের দিনে তো আর চুপ করে বসে থাকা যায় না। সে কারণে সবার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছিলেন নান্নু। এরই ফাঁকে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। গতকাল রাত ৮টার দিকে সেই পরীক্ষার রিপোর্ট হাতে পান নান্নু। সেখানেই দেখা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ।

মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, আপাতত বাসাতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলবে চিকিৎসা। শরীরে জ্বর ছাড়া অন্য কোনো জটিলতা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের বরেণ্য এই সাবেক ক্রিকেটার।

আরো পড়ুন: ১১ বছরে এশিয়ার কোনো দল যা পারেনি, তাই করে দেখালো বাংলাদেশ

এমনিতে আশরাফুল ইস্যুতে কিছুটা ব্যাকফুটে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। যে কারণে গত কয়েকদিন নিজের ব্যবহার করা মোবাইলটাও বন্ধ রেখেছিলেন তিনি। তবে বাংলাদেশের জয়ের পর থেকেই সবার সঙ্গে কথা বলেছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!