ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ১৬ জানুয়ারি ২০২২
জাপানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা, আহত ৩
ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সকালে ওই হামলার ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-র খবরে বলা হয়েছে। এদিন জাপানের উচ্চ মাধ্যমিক পাস করা পাঁচ লাখের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় অংশ নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভর্তি পরীক্ষা দিতে জড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্যেই এক শিক্ষার্থী ব্লেডের মত ধারাল কোনো বস্তু নিয়ে অন্য শিক্ষার্থীদের আঘাত করে।

Advertisement

আরো পড়ুন>> অনলাইনে পিৎজা অর্ডার করে খোয়া গেল ১১ লাখ টাকা!

জাপানি সংবাদমাধ্যম আসাহি শিমবানের প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে টোকিওর মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি। এমনকি তারা গ্রেপ্তারের বিষয়েও নিশ্চিত করে কিছু বলছে না বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স

জাপানে প্রায়শই ছুরি হামলার ঘটনা ঘটে। গত অক্টোবরে জোকার সেজে টোকিওতে সাবওয়ে ট্রেনে হামলা চালানো হয়। ওই হামলায় ১৭ জন আহত হন। এর কয়েক মাস আগে টোকিওর একটি কমিউটার ট্রেনে ছুরি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!