ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

জাপানিজদের পছন্দের আরশোলার বিয়ার

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯, ১৪ ডিসেম্বর ২০২১
জাপানিজদের পছন্দের আরশোলার বিয়ার
ছবি: সংগৃহীত

ডার্ক বিয়ার, জার্মান বক, পোর্টার, হুইট বিয়ার - বিয়ারের রকমারি নামের সম্ভার। তবে জানেন কি, বিয়ারের এই তালিকায় আছে আরো একটি নাম - আরশোলার বিয়ার। শুনেই আঁতকে উঠেছেন নিশ্চয়। শরীরটাও খানিক ঘিন ঘিন করে উঠেছে। তবে জাপানিজদের কাছে আরশোলার এ বিয়ার বেশ জনপ্রিয়। জাপানে এই বিয়ার তৈরি হয় ‘কঞ্চুটক’ বা ‘পোকা টক’ দিয়ে। 

আরশোলার বিয়ার তৈরি করতে প্রথমেই বিভিন্ন কৌশলে আরশোলাগুলোকে বক্সবন্দি করা হয়। তারপর জীবন্ত আরশোলাগুলোকে গরম জলে ফুটিয়ে তিন থেকে চারদিন রেখে দেওয়া হয়। তিন-চারদিন পর তেলাপোকা থেকে রস বার করে পানীয়তে পরিণত করা হয়। 

বিশেষ করে পুরুষ তাইওয়ানি আরশোলা জাপানে খুবই সুস্বাদু বলে মনে করা হয়। এমনকি তা ফল হিসেবেও খেয়ে থাকেন জাপানিরা। 

Advertisement

জাপানে প্রতি বোতল আরশোলা বিয়ারের দাম ৪৫০ ইয়েন (প্রায় ৩০০ টাকা)। এই বিয়ারটি জাপানে ‘কাবুতোকামা’ নামে পরিচিত। বিংশ শতাব্দীর শুরু থেকে জাপানে এই আরশোলা বিয়ার খুবই জনপ্রিয়। - আনন্দবাজার পত্রিকা 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!