ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্যামেরুনে নৈশক্লাবে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ২৩ জানুয়ারি ২০২২
ক্যামেরুনে নৈশক্লাবে আগুন, নিহত ১৬
ছবি: সংগৃহীত

ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দির একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকার।

এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে সাধারণত নৈশক্লাবে যেসব আতশবাজি পোড়ানো হয় সেখান থেকেই আগুনের সূত্রপাত। আতশবাজি বিস্ফোরণে ভবনটিতে আগুন  ছড়িয়ে পড়ে।

নৈশক্লাবটির এক নিরাপত্তা প্রহরী বলেন, এটা রাত ২টার কিছু পরে ঘটেছে এবং অধিকাংশ গ্রাহক রাত ৩টার দিকে এখানে আসেন...অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

Advertisement

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!