রাজধানী ভাটারা থানার পাশের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।
রোববার বিকেল ৪টা ২৪ মিনিটে বারিধারা ‘জে’ ব্লকের ৫ নম্বর রোডের ওই ভবনে এ আগুনের সূত্রপাত ঘটে।
.png)
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
আরো পড়ুন>>> রাজধানীর ভাটারায় একটি ভবনে আগুন
তিনি বলেন, বারিধারায় ৬তলা ভবনের ৫তলায় আগুন লাগার সংবাদ পাই বিকেল ৪টা ২৪ মিনিটে। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় বিকেল ৪টা ৩০ মিনিটে। ঘটনাস্থলে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীরা এক পথচারী বলেন, ছয়তলা এই ভবনটির পঞ্চমতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
উল্লেখ্য, এর আগে ১৯ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি সাততলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সেদিন আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই ইউনিট।
সেদিন রাতের আগুন লাগার খবর নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৫ নম্বর সড়কের ৬৩১ নম্বর সাততলা একটি ভবনের সপ্তম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ করেছে।