[ আন্তর্জাতিক ]
ওমিক্রন নিয়ে ইউরোপকে দুঃসংবাদ দিল ডব্লিউএইচও
ছবি: সংগৃহীত
ওমিক্রন সংক্রমণের মাধ্যমে মহামারির নতুন অধ্যায়ের সূচনা করেছে করোনাভাইরাস। এর মধ্য দিয়ে ইউরোপে মহামারি শেষ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপবিষয়ক পরিচালক হ্যানস ক্লাগ এএফপিকে এক সাক্ষাৎকারে এমন আশার কথা জানিয়েছিলেন।
হ্যানস ক্লাগ বলেন, আসছে মার্চ মাসের মধ্যে ৬০ ভাগ ইউরোপীয় ওমিক্রনে আক্রান্ত হতে পারে। আপাতদৃষ্টিতে মনে হয়, ইউরোপ মহামারির শেষ পর্বের দিকে যাচ্ছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।
ইউরোপে ওমিক্রনের সংক্রমণ কমে গেলে বেশ কয়েক সপ্তাহ ও বেশ কয়েক মাস ধরে বিশ্বব্যাপী রোগপ্রতিরোধ ক্ষমতা থাকবে। টিকা ও সংক্রমিত হওয়ার কারণে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়েছে।
.png)
আরো পড়ুন: করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
ক্লাগ আরো বলেন, এ বছরের শেষ দিকে আবার করোনার সংক্রমণ হতে পারে। তবে তার আগে করোনার প্রভাব খুব বেশি থাকবে না। আবার মহামারি যে আবার ফিরে আসবেই, এমনটাও বলা যায় না।
স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও একই রকম সম্ভাবনার কথা বলেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!