ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা প্রথমবার ৩০ লাখ কোটি ডলার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ২ ফেব্রুয়ারি ২০২২
যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা প্রথমবার ৩০ লাখ কোটি ডলার ছাড়ালো
ছবি: সংগৃহীত

নতুন করে লজ্জার মাইলফলক স্পর্শ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। শক্তিশালী এ দেশটির সরকারি ঋণের পরিমাণ বর্তমানে ৩০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দেশটির ট্রেজারি বিভাগের (রাজস্ব দফতর) প্রকাশিত তথ্য থেকে এ খবর পাওয়া গেছে।

করোনা মহামারির সময়ে মার্কিন সরকারের ঋণ নেয়া বেড়ে যায়। এই সময় ওয়াশিংটন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বেপরোয়া ব্যয় শুরু করে। ২০১৯ সালের পর থেকে দেশটির জাতীয় ঋণ বেড়েছে প্রায় সাত লাখ কোটি ডলার।

Advertisement

কোন পরিমাণ ঋণকে খুব বেশি বলা যাবে তা নির্ণয় করা অসম্ভব। আর যুক্তরাষ্ট্রের এই ঋণের পরিমাণ কি সমস্যা তৈরি করবে তা নিয়ে অর্থনীতিবিদদের ভিন্নমত রয়েছে। তবে এই ঋণ যখন নতুন মাইলফলক স্পর্শ করলো তখন সুদের হার বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন>> বদলে ফেলা হচ্ছে সৌদি আরবের কালেমাখচিত পতাকা

রক-বটম সুদের হারের বহু বছর পর ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতি লড়াই মোডে স্থানান্তরিত হচ্ছে। ২০১৫ সালের পর প্রথম সুদের হার বাড়ানোর পরিকল্পনা করছে ফেড। উচ্চতর হারে ঋণ নেওয়ার খরচ এক দিকে অর্থায়নকে কঠিন করবে অন্য দিকে বোঝা বাড়াবে।

জেপিমরগান অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বৈশ্বিক কৌশলবিদ ডেভিড কেলি বলেন, ‘এটি কোনো স্বল্পমেয়াদী সংকট নয়। তবে এর মানে এই যে আমরা দীর্ঘমেয়াদে আরও দরিদ্র হতে চলেছি।’

আর্থিক চ্যালেঞ্জের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর দৃষ্টি নিবদ্ধ করা সংস্থা পিটার জি পিটারসন ফাউন্ডেশন জানায়, আগামী ১০ বছরে শুধুমাত্র সুদের খরচ পাঁচ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে এবং ২০৫১ সালের মধ্যে সব ফেডারেল রাজস্বের প্রায় অর্ধেক হবে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!