ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্যুটকেসে প্রেমিকা ‘পাচার’ করতে গিয়ে ধরা পড়লো প্রেমিক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২২
স্যুটকেসে প্রেমিকা ‘পাচার’ করতে গিয়ে ধরা পড়লো প্রেমিক!
ছবি: প্রতীকী

ফেব্রুয়ারি মাস শুরু হতেই আকাশে বাতাসে লাগে প্রেমের ছোঁয়া। তরুণদেরই ভ্যালেন্টাইন নিয়ে মাতামাতিটা যেন একটু বেশি থাকে। তবে সেই আবহে এক প্রেমিক একটু বেশিই ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। রীতিমতো স্যুটকেসে লুকিয়ে প্রেমিকাকে পাচার করতে চেয়েছিলেন তিনি!

ভারতের একটি ছাত্রাবাসে এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

আরো পড়ুন>> ইরানে দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর

Advertisement

ওই প্রতিবেদনে বলা হয়েছে,এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার প্রেমিকাকে ছাত্রাবাস থেকে লুকিয়ে বার করতে নিয়েছিলেন এক অভিনব উপায়।  রক্ষীদের নজর এড়াতে প্রেমিকাকে স্যুটকেসে ভরে নিয়েছিলেন ওই ছাত্র। তবে শেষ রক্ষা হয়নি। নিরাপত্তারক্ষীরা পরীক্ষা করেন ওই স্যুটকেস। আর সেটা খুলতেই বেরিয়ে আসেন তার প্রেমিকা।

ওই সময়কার ভিডিও ধরা পড়েছে ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ভিডিওটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ আবার মজা করে লিখেছেন বিদেশি সিনেমাতেই এই ধরনের ঘটনা দেখা যায়।

ভিডিওটি দেখুন:

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!