সম্প্রতি মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের একটি চিড়িয়াখানায় এই ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর বয়সী শিশুটিকে তার মা ওপর থেকে ভালুকের খাঁচার ভেতর ফেলে দেয়। শিশুটি ১৬ ফুট নিচে ভালুকের খাঁচার ভেতর গিয়ে পড়ে।
.png)
আরো পড়ুন>> ভারতে বসে যুক্তরাষ্ট্রে কোটি কোটি ডলারের জালিয়াতি তরুণের!
জুজু নামে ওই ভালুকটি তখন খাঁচার ভেতর পায়চারী করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ভালুকটি শিশুটির কাছে গিয়ে তাকে শুঁকে চলে আসে। তবে সৌভাগ্যবশত শিশুকে আঘাত করেনি সে।
এরমধ্যে চিড়িয়াখানার কর্মীরা ভালুকটিকে কোনোক্রমে খাঁচার ভেতরের অংশে নিয়ে যায়। পরে শিশুটিকে নিরাপদেই সরিয়ে নেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক ফুটেজে দেখা গেছে, চিড়িয়াখানার ছয় কর্মী খাঁচার ভেতর ঢুকে শিশুটিকে সরিয়ে নিয়ে আসছে।
আরো পড়ুন>> জানালার কাচ ভাঙার ক্ষতিপূরণ দিয়ে গেল চোর!
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, শিশুর মাকে সেখান থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ১৫ বছরের সাজা হতে পারে।
এদিকে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কারণে শিশুটি মাথায় আঘাত পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে শিশুটি।
এ ব্যাপারে চিড়িয়াখানার মুখপাত্র জানান, ওই তরুণী সব দর্শনার্থীর সামনেই শিশুটিকে ফেলে দেয়। তবে কেন তিনি এই কাজ করলেন তা জানা যায়নি। দর্শনার্থী ও কর্মীরা তাকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় বলে জানা গেছে।
ভিডিওটি দেখুন: