ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মতের বিরুদ্ধে বিয়ে, হবু স্ত্রীকে হত্যা যুবকের!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২২
মতের বিরুদ্ধে বিয়ে, হবু স্ত্রীকে হত্যা যুবকের!
ছবি: প্রতীকী

দুই পরিবারের সম্মতিতেই বিয়ে ঠিক হয়েছিল তাদের। বিয়ের প্রস্তুতিও ঠিকমতোই চলছিল। কিন্তু বিয়ের আগে ফোনে হবু স্ত্রীকে ডেকে নিয়ে খুন করেন হবু বর।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ

প্রতিবেদনে বলা হয়, মিশরের কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে এই ঘটনা ঘটে। গত বছরের অক্টোবরে বাড়ির পাশে এক অব্যবহৃত জমিতে ওই তরুণীর লাশ পাওয়া যায়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।

Advertisement

তদন্তে পুলিশ জানতে পারে, আহমেদ নামে ওই তরুণের অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাবা-মায়ের পীড়াপীড়িতে ওই তরুণীকে বিয়ে করতে রাজি হন তিনি। তবে বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ততই অস্থির হয়ে উঠছিলেন আহমেদ। এক সময় এই বিয়ের হাত থেকে বাঁচার উপায় হিসেবে হবু বউকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি।

আরো পড়ুন>> অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব ছাত্রের!

পুলিশ জানায়, এরপর ফোন করে ওই তরুণীকে ডেকে নিয়ে খুন করে আহমেদ। এরপর লাশ ওই জমিতে ফেলে ওই তরুণীর ফোন সঙ্গে করে নিয়ে পালিয়ে যান।

পুলিশ আহমেদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনে।

কায়রোর উত্তরে কালিউবিয়ার প্রাদেশিক গভর্নরেটের একটি ফৌজদারি আদালত আহমেদের মৃত্যুদণ্ডের রায় দেন। মিশরের মৃত্যুদণ্ড সংশ্লিষ্ট মামলার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ওই রায় মিশরের শীর্ষ ইসলামিক কর্তৃপক্ষ প্রজাতন্ত্রের মুফতির কাছে পাঠানো হবে বলে জানিয়ে আদালত। আগামী ৬ মার্চ চূড়ান্ত রায়ের দিন ধার্য করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!