[ আন্তর্জাতিক ]
নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার সেনাদের বিমান হামলায় প্রতিবেশী নাইজারের সাত শিশু নিহত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার সেনাবাহিনী সশস্ত্র গোষ্ঠীদের লক্ষ্য করে নাচাদে নামক গ্রামে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় আর হাসপাতালে নেয়ার পথে আরো তিন জনের মৃত্যু হয়।
এরইমধ্যে, হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও, এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গর্ভনর চাইবু আবুবকর জানিয়েছেন, হতাহত শিশুদের বাবা-মায়েরা একটি অনুষ্ঠানে ছিলেন। আর তাদের সন্তানেরা ‘সম্ভবত খেলছিল’। তখনই এ হামলার ঘটনা ঘটে।
.png)
আরো পড়ুন: দুর্নীতির দায়ে লালু প্রসাদের ৫ বছরের কারাদণ্ড
এর আগে মারাদি শহরের একটি স্কুলে অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় বছর বয়সী ২৬ শিশুর মৃত্যু হয়।
দেশটির সীমান্ত অঞ্চলে অপহরণ ও সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে নিয়মিত সামরিক অভিযান পরিচালনা করছে নাইজার ও নাইজেরিয়া।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সশস্ত্র গোষ্ঠীদের অপতৎপরতা বন্ধে নাইজেরিয়ার সীমান্ত বরাবর সামরিক টহল জোরদার করেছে নাইজার।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাইজেরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!