ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে আকস্মিক বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২
ব্রাজিলে আকস্মিক বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের পেট্রোপলিস নগরীতে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।

কর্তৃপক্ষ বুধবার বলেছে, ঝড়ের পরে এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হলেও তারা এখনো মৃতদেহ উদ্ধার করছে। খবর এএফপি’র।

পুলিশ জানিয়েছে, প্রায় ৫১ জন এখনো নিখোঁজ রয়েছে। তবে অনেক মৃতদেহ শনাক্ত করা ও পরিবারগুলি পুনরায় একত্রিত হওয়ার পর নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন> রাশিয়ার বোমা হামলায় ৭ জন নিহত: ইউক্রেন পুলিশ

Advertisement

রিও ডি জেনিইরো পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ২০৪টি লাশের মধ্যে বুধবার পর্যন্ত ১৮৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ার পরে প্রায় ৮০০ জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

১৫ ফেব্রুয়ারি মুষলধারে বৃষ্টিপাতের ফলে রিও ডি জেনেইরো নগরীর উত্তরাংশের রাস্তাগুলোতে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ব্রাজিল
লিংক সফলভাবে কপি হয়েছে!