এক বক্তব্যে দিমিত্রি মুরাতভ ইউক্রেনে হামলা প্রসঙ্গে নিজের ক্ষোভ ও দুঃখের কথা জানান। এ সময় তিনি যুদ্ধের জন্য সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন। অত্যন্ত ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘এরপর আমরা কী দেখব? আরেকটি পারমাণবিক যুদ্ধের অজুহাত?'
আরো পড়ুন> নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট
তিনি বলেন, ‘আমরা নোভায়া গ্যাজেটার পরবর্তী সংস্করণ রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষায় প্রকাশ করতে যাচ্ছি। এর মাধ্যমে আমরা বলতে চাই, ইউক্রেনীয়রা আমাদের শত্রু নয়। ইউক্রেনিয়ার ভাষাকে আমরা শত্রু মনে করি না।’ এ সময় তিনি যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন।
.png)
তিনি বলেন, আমার মতে, শুধু রাশিয়ানদের একটি যুদ্ধবিরোধী আন্দোলনের ডাক এই পৃথিবীর অনেক জীবন বাঁচাতে পারে।
এর আগে বৃহস্পতিবার সকালে পুতিন বলেন, তিনি ইউক্রেনে আক্রমণ চালাতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, ইউক্রেনে ন্যাটোর অনধিকারপ্রবেশে রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।
এ ছাড়াও তিনি বলেন, ইউক্রেনের হামলা থেকে রুশপন্থি বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক এবং লুহানেস্ক রক্ষা করা রাশিয়ার কতর্ব্যের মধ্যে পড়ে। এর আগে গত সোমবার দোনেৎস্ক এবং লুহানেস্ককে স্বীকৃতি দেয় মস্কো।