ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জেলেনস্কি কিয়েভ থেকে পালিয়েছেন, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২
জেলেনস্কি কিয়েভ থেকে পালিয়েছেন, দাবি রাশিয়ার
ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভ থেকে পালিয়ে পশ্চিমাঞ্চলীয় লভিব শহরে চলে গেছেন বলে দাবি করেছে রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন। 

শুনবার সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ভলোদিন বলেন, জেলেনস্কি দ্রুততার সঙ্গে কিয়েভে থেকে চলে গেছেন। গতকাল তিনি রাজধানী কিয়েভে ছিলেন না। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনি লাভিভ শহরে চলে গেছেন। যেখানে তারা নিরাপদে বসবাস করবেন।

Advertisement

রুশ দুমার স্পিকার বলেন, জেলেনস্কির যে ভিডিও বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা আগে রেকর্ড করা।

তিনি বলেন, জেলেনস্কির লাভিভ শহরে চলে যাওয়ার তথ্য ইউক্রেনের সংসদ রাদা’র সদস্যরা দিয়েছেন।     

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেন। তার আগে তিনি দোনবাসের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন। স্বীকৃতি পাওয়ার পর এ দুটি অঞ্চলে ইউক্রেনের সেনাদের হত্যাযজ্ঞ ও নিপীড়নের বন্ধ করতে রুশ হস্তক্ষেপের অনুরোধ করেন।

সূত্র: পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!