ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধবিরতির আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২২
যুদ্ধবিরতির আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেলেনস্কি- ফাইল ফটো

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দ্বিতীয় দিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আমরা নিজেরাই ইউক্রেনকে রক্ষা করছি- উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমের মিত্রদের রুশ হামলা থামাতে আরো কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

Advertisement

এর আগে, রুশ বাহিনীর হামলায় অন্তত ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। এছাড়া ৩১৬ জন সৈন্য আহত হয়েছেন বলেও দাবি করেন ভলোদিমির জেলেনস্কি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন>>> ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ঢুকে পড়েছে রুশ সেনারা

ভলোদিমির বলেন, বিদেশি নেতাদের সঙ্গে আমি কতবার কথা বলেছি তা কোনো বিষয় নয়। এই সময়ে আমি কিছু বিষয় শুনেছি। এর মধ্যে প্রথম হলো- আমরা সমর্থন পেয়েছি। যারা আমাদের শুধু কথায় নয়, দৃঢ়ভাবে সাহায্য করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আরেকটি বিষয়, তা হলো- প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের একা করে দেওয়া হয়েছে। কারা আমাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত? সত্যি বলতে কাউকে দেখছি না।

তিনি বলেন, আজকে আমি ইউরোপের ২৭ জন নেতার সঙ্গে কথা বলেছি যে ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না। তাদের সবাই ভয় পেয়েছে, কোনো জবাব দেননি। তবে আমরা ভীত নই, যেকোনো কিছু করতে আমরা ভীত নই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!