ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি
ছবি: সংগৃহীত

তৃতীয় কোনো দেশের জার্মানির তৈরি সমরাস্ত্র ইউক্রেইনে পাঠাতে যে বাধা ছিল তা প্রত্যাহার করেছে জার্মান সরকার। এই পদক্ষেপের অর্থ হল নেদারল্যান্ডস এখন জার্মানিতে তৈরি রকেট চালিত গ্রেনেড উৎক্ষেপক ইউক্রেনে পাঠাতে পারবে।

শনিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির অস্ত্র নীতিতে এটা বড়ধরনের একটা পরিবর্তন এবং এর ফলে ইউক্রেনে ইউরোপের দেশগুলোর সামরিক সহায়তা বাড়বে। এসব দেশের কাছে যেসব সমরাস্ত্রে আছে, তার বেশিরভাগই অংশত জার্মানিতে তৈরি। কাজেই এসব অস্ত্র কোথায় ব্যবহার হবে ও কোথায় রফতানি হবে, সে বিষয়ে জার্মানি মত দিতে পারবে।

Advertisement

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানির ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেয়া প্রত্যাখ্যান করার পেছনে এই নীতির কথাই বারবার উল্লেখ করেছিলেন জার্মান চান্সেলার ওলাফ শোলৎজ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!