ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুতিনের সরকারি দফতরে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২
পুতিনের সরকারি দফতরে সাইবার হামলা
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ক্রেমলিনসহ ৬টি ওয়েবসাইট সাইবার হামলা করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এই দাবি করেছেন। শনিবার রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এ কথা জানান তিনি। 

এছাড়া রাশিয়ার বিভিন্ন টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজানো হচ্ছে বলে দাবি করা হয়। খবর ইন্ডিপেনডেন্ট ও সিএনএনের। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বারবার সাইবার হামলা চালানো হচ্ছে।

আরো পড়ুন> সুইফট থেকে নিষিদ্ধের ঘোষণা রাশিয়াকে

Advertisement

রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজাচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট বেশ কয়েক ঘণ্টা অফলাইনে ছিল। আর এটি আরো বেশি হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে। 

ইউক্রেনে হামলার সময় থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আন্তঃসম্পর্ক, মন্ত্রিপরিষদ এবং নিরাপত্তা সেবার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!