[ আন্তর্জাতিক ]
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইউক্রেন
ইউক্রেনের রাষ্ট্রপতির প্রেস অফিসের দেওয়া ভিডিও থেকে নেয়া ছবি। যেখানে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ২৭ ফেব্রুয়ারি কিয়েভে জনগণের সঙ্গে কথা বলছেন। ছবি: এপি
রাশিয়ার আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে একটি অভিযোগ দায়ের করেছে ইউক্রেন।
রোববার এক টুইটার বার্তায় তথ্য জানান প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
টুইটার বার্তায় তিনি বলেন, আগ্রাসনের ন্যায্যতা দিতে গণহত্যার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে।
.png)
তিনি আরো বলেন, এখনই সামরিক তৎপরতা বন্ধ করার জন্য রাশিয়াকে নির্দেশ প্রদানের একটি জরুরি সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আদালতে অনুরোধ জানিয়েছি এবং আশা করি আগামী সপ্তাহে বিচার শুরু করা হবে।
গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর ঘোষণা দেন পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে চলছে তুমুল লড়াই। রাশিয়ার হামলায় এর মধ্যে ইউক্রেনে মৃত্যুর সংখ্যা কয়েকশ ছাড়িয়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
লিংক সফলভাবে কপি হয়েছে!