ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রুশ সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে রুশ সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা পুতিনের
ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার বিশেষ বাহিনীর সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার পুতিন রুশ বিশেষ বাহিনীর সেনাদের পেশাগত ছুটির দিনে ইউক্রেনে তাদের লড়াইকে ‘বীরত্বের’ সঙ্গে তুলনা করে সেনাদের অভিনন্দিত করেন।

পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যারা এখন দনবাসের (ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই স্বঘোষিত প্রজাতন্ত্র নিয়ে গঠিত দনবাস অঞ্চল) প্রজাতন্ত্র দুটির জনগণকে সহায়তা প্রদানের জন্য বিশেষ এক অভিযানের সময় বীরত্বের সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করছেন।

Advertisement

আরো পড়ুন:  অবশেষে ইউক্রেনে ‘স্বস্তি’

এদিকে পৃথক বিবৃতিতে রুশ সংবাদ সংস্থাগুলোকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরো বলেছেন, আলোচনা করার জন্য এরইমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে।

এদিকে পৃথক বিবৃতিতে রুশ সংবাদ সংস্থাগুলোকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। এবং আলোচনা করার জন্য এরইমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌছেছে।

সূত্র: এএফপি, টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!