ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নোভা কাখোভকা শহরও দখল নিল রাশিয়া: ইউক্রেনের মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২২
নোভা কাখোভকা শহরও দখল নিল রাশিয়া: ইউক্রেনের মিডিয়া
ছবি: সংগৃহীত

আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা দখল করেছে। আকারে ছোট হলেও এই শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। ইউক্রেনীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি তাদের লাইভ কাভারেজে এই তথ্য জানিয়েছে।

এই শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। এই নদী থেকে ক্রিমিয়া উপত্যকায় সরাসরি পানি যায়।

মেয়ার ভলোদিমির কোভালেঙ্কো জানিয়েছেন, রুশ সেনারা শহরের নির্বাহী কমিটির কার্যালয় দখল করেছে। তারা সব ভবন থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে ফেলেছে।

Advertisement

বিশ্লেষকরা বলছেন, আক্রমণের চতুর্থ দিনে এই শহরের দখল দক্ষিণ দিক থেকে এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য। রুশ সেনারা খারসন, মাইকোলাইভ ও মেলিটোপোল শহরেও হামলা চালাচ্ছে।

আরো পড়ুন: ইউক্রেনের গ্যাস লাইন উড়িয়ে দিলো রুশ সেনারা

এছাড়া ইউক্রেনে চলমান আগ্রাসনের চতুর্থ দিনের মাথায় দেশটির আরো দুই শহর দখলে নিয়েছে রাশিয়া। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানিয়েছে, দক্ষিণ-পূর্বের শহর বারদিয়ানস্ক এবং খারকিভ শহর দখল করেছে রুশ সেনারা। সেখানে এখন তাদের সেনারা অবস্থান করছে। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের খারকিভ শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর।

শহরে রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।

এদিকে ওলেগ সিনেগুবভের স্বীকারের আগেই অনলাইনে বেশ কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। সেখানে ইউক্রেনের উত্তর-পূর্বের এই শহরের রাস্তায় রাস্তায় রুশ সামরিক যানগুলোকে চলতে দেখা যায়।

এছাড়া রুশ সেনারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে বলেও জানিয়েছেন ওলেগ সিনেগুবভ। এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরেই অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!