প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার সেনারা মঙ্গলবার সকালে মস্কো-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার নিকটবর্তী শহর খেরসনে স্থল হামলা শুরু করেছে।
আরো পড়ুন: তিন সন্তানকে গুলির পর বাবার আত্মহত্যা
.png)
খেরসন সিটি মেয়র ইগর কোলিখায়েভ তার ফেসবুকে জানিয়েছেন, রাশিয়ান সেনাবাহিনী খেরসনের প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে। তবে তিনি বলেন, খেরসন ইউক্রেনের ছিল এবং আছে।
খবরে বলা হয়, খেরসন শহরটি রুশ সেনারা ঘেরাও করে রেখেছে। চারদিকে প্রচুর রাশিয়ান সেনা এবং সামরিক সরঞ্জাম রয়েছে। তারা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করেছে।