যুদ্ধের এক সপ্তাহের মধ্যে এই বিশাল সংখ্যক লোক নিজভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
শরণার্থী সংকটের ব্যাপারে বিবিসি’র লুইস গুডাল জানিয়েছেন, ২০১৫ সালে ১.৩ মিলিয়ন শরণার্থী সংকট তৈরি হয়েছিল। ইউক্রেন সংকটের এক সপ্তাহের মাথায় সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
আরো পড়ুন> ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১
.png)
টুইটার বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি দেশে থাকা জনগণকে বাঁচাতে বন্দুকের আওয়াজ নীরব করতে অনুরোধ করেছেন। যাতে জীবন-রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়।
এর আগে জাতিসংঘ জানিয়েছিল, এই সংঘাতের ফলে অভ্যন্তরীণভাবে ১২ মিলিয়ন লোক বাস্তুচ্যুত হবে। তাদের ত্রাণের প্রয়োজন হবে।