ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন প্রেসিডেন্টের নাচের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ৪ মার্চ ২০২২
ইউক্রেন প্রেসিডেন্টের নাচের ভিডিও ভাইরাল

রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর গেলো ২৪ ফেব্রুয়ারি সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। সেই সুবাদে ভলোদিমির জেলেনস্কি এখন সারা বিশ্বে পরিচিত নাম। তিনি ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট।

খুব কম মানুষই জানেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছিলেন একজন অভিনেতা। বেশ কিছু সিনেমা এবং টেলিভিশন সিরিজে কাজ করেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে শোবিজে পা রাখেন ভলোদিমির জেলেনস্কি। এরপর রাশিয়ান এবং ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শো-তে অংশগ্রহণ করতে থাকেন। ক্রমশ তার জনপ্রিয়তা বাড়তে থাকে।

Advertisement

সম্প্রতি ২০০৬ সালে একটি নাচের প্রতিযোগিতায় জেলেনস্কির পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে। ২ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে বিভিন্ন গানের তালে বেশ কয়েকটি পোশাকে নাচতে দেখা যায় তাকে। ‘ড্যান্সিং উইথ দ্য স্টার’ নামের সেই টিভি শো-তে ওলেনা শপটেনকোর সঙ্গে পারফর্ম করেছিলেন জেলেনস্কি।

অভিনেতা হিসেবে প্রেসিডেন্টের প্রথম সিনেমা ‘লাভ ইন দ্য বিগ সিটি’ মুক্তি পায় ২০০৯ সালে। তারপর তিনি অভিনয় করেন ‘অফিস রোম্যান্স আওয়ার টাইম’, ‘লাভ ইন ভেগাস’ সহ মোট আটটি সিনেমায়।

এদিকে সিনেমায় অভিনয়ের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় চালিয়ে যান ভলোদিমির জেলেনস্কি। ২০১৫ সালে ‘সারভেন্ট অব দ্য পিপল’ এবং ২০১৭ সালে ‘স্ভ্যাতি’ নামের দুটি ধারাবাহিকে দেখা যায় তাকে।

এরপর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেই বছরই অভিনয় পেশা থেকে সরে আসেন ভলোদিমির জেলেনস্কি। ২০১৯ সালের ৬ মে থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!