ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ সেনাদের আক্রমণের গতি ধীর হয়ে গেছে: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৯, ৮ মার্চ ২০২২
রুশ সেনাদের আক্রমণের গতি ধীর হয়ে গেছে: ইউক্রেন
ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক আগ্রাসনের সর্বশেষ অবস্থা জানিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশত্রুবাহিনী আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তাদের অগ্রসর হওয়ার গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ১৩তম দিন মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রুশ সেনাদের অগ্রগতি নিয়ে এসব কথা বলেন।

জেনারেল স্টাফ বলেন, স্থানীয় সময় ৮ মার্চ সকাল ৬টা পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলকে রক্ষায় রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনীয় সেনারা।

Advertisement

আরো পড়ুন: গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি রাশিয়ার

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, রাজধানী কিয়েভসহ উত্তরের শহর চেরনিহিভ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করেছে বলেও দাবি করেছেন জেনারেল স্টাফ।

ইউক্রেনীয় বাহিনী আরো বলছে, দখলকারীরা এখন হতাশাগ্রস্ত এবং তারা ক্রমেই বেশি করে লুটপাট এবং সামরিক সংঘাত বিষয়ক আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে। রাশিয়া এখন মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল নিচ্ছে। রুশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের প্রভাবিত করতে প্রচারণা দল গঠনের কাজ চালাচ্ছে। তবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকার ও দেশটির সামরিক বাহিনীর তোলা এসব অভিযোগের সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!