ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ১৩ মার্চ ২০২২
রুশ হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন
ছবি: সংগৃহীত

কিইভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স বলেছে, যুদ্ধের মধ্যে কিইভের কাছে পেরেমোহা গ্রাম ছেড়ে পালানোর চেষ্টার সময় তারা রুশ বাহিনীর আক্রমণের শিকার হয়। 

এ ঘটনা নিয়ে রুশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার সব অভিযোগই তারা অস্বীকার করে এসেছে। রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে থাকা শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ব্যর্থতার জন্য উল্টো ইউক্রেন সরকারকেই তারা দায়ী করে আসছে।  

এদিকে ফ্রান্স বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি স্থাপনের জন্য প্রস্তুত নন, সেটাই তিনি দেখাচ্ছেন।

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বাহিনী রাশিয়ান ট্যাক্টিক্যাল গ্রুপের ৩১টি ব্যাটালিয়নকে নিস্ক্রিয় করার পর মস্কো নতুন করে সেনা পাঠাচ্ছে। তার ভাষায়, গত কয়েক দশকের মধ্যে রুশ বাহিনীকে এত বেশি ক্ষতির মুখে আর পড়তে হয়নি।

আরো পড়ুন: ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া, কিয়েভ ছাড়ছে মানুষ

যুদ্ধের এই ১৭ দিনে ১৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রেসিডেন্টের ভাষ্য। শনিবার রাজধানী কিইভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রুশ বাহিনী কিইভে ঢুকতে চাইল তাদের মরণপণ লড়াইয়ের মুখে পড়তে হবে।

তারা যদি বোমা মেরে কিইভকে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এ অঞ্চলের ইতিহাসকে স্রেফ মুছে ফেলার কথা ভাবে… আমাদের সবাইকে যদি ধ্বংস করতে পারে, কেবল তখনই তারা কিইভে ঢুকতে পারবে। এটাই যদি তারা চায়, তাহলে তারা চেষ্টা করে দেখুক।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফরাসি এবং জার্মান নেতা পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানান।

পরে ফরাসি প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ বন্ধ করার কোনো আগ্রহ তারা পুতিনের মধ্যে দেখতে পাননি। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ৭৫ মিনিটের ওই আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হয়নি।  

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!