ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে সাংবাদিকদের গাড়িতে গোলা, ২ সংবাদকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ১৬ মার্চ ২০২২
ইউক্রেনে সাংবাদিকদের গাড়িতে গোলা, ২ সংবাদকর্মী নিহত
জাকরজেউস্কি, বামে, ফক্স নিউজের ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সামরিক বাহিনীর অভিযানের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে আরো দুই সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহত ঐ দুই সাংবাদিকের নাম পিয়েরে জাকরজেউস্কি (৫৫) এবং ওলেক্সান্দ্রা কুভশিনোভা (২৪)। তারা দু’জনই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ কাজ করতেন।

জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কা নামক স্থানে সাংবাদিকদের বহনকারী গাড়িতে গোলা আঘাত হানলে তারা নিহত হন। এছাড়া এই ঘটনায় নিহত দুই সাংবাদিকের সহকর্মী বেঞ্জামিন হল আহত হয়েছেন।

Advertisement

ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান স্কট সংবাদকর্মীর মৃত্যুকে সংস্থার জন্য একটি ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে ‘সাংবাদিক হিসাবে জাকরজেউস্কির আবেগ এবং প্রতিভা তুলনাহীন’ বলেও উল্লেখ করেছেন।

আরো পড়ুন> চাকরি ছেড়ে নিজের খোলামেলা ছবি বিক্রি করে জীবন পাল্টালেন এই যুবতী

তিনি জানান, জাকরজেউস্কি ছিলেন যুদ্ধক্ষেত্রের ফটোগ্রাফার। তিনি দীর্ঘ সময় ধরে ইরাক-আফগানিস্তান-সিরিয়া পর্যন্ত ফক্স নিউজের প্রায় প্রতিটি আন্তর্জাতিক সংবাদ কভার করেছিলেন।

ফক্স নিউজের জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেনিফার গ্রিফিন বলেছেন, জাকরজেউস্কি ব্যাপকভাবে জনপ্রিয় এবং যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ তুলে আনার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

প্রসঙ্গত, গত ১৩ তারিখে ইউক্রেনে নিহত হন দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রেনডের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!