ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন কূটনীতিক বহিষ্কারের ঘোষণা মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৯, ২৪ মার্চ ২০২২
মার্কিন কূটনীতিক বহিষ্কারের ঘোষণা মস্কোর
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘের মিশন থেকে যুক্তরাষ্ট্র ১২ রুশ কর্মীকে বহিষ্কার করায় এর পাল্টা জবাব হিসেবে মস্কো থেকে বেশ কয়েকজন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করবে বলে জানিয়েছে রাশিয়া।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছেন, ২৩ মার্চ আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করে মার্কিন অবাঞ্ছিত কূটনীতিকদের একটি তালিকা তার হাতে দেয়া হয়েছে। 

আরো পড়ুন: কিয়েভে রুশ সাংবাদিক নিহত

Advertisement

এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেকোন ধরনের শত্রুতামূলক তৎপরতার নিশ্চিত এবং যথোপযুক্ত জবাব দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘ সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ার ১২ জন কূটনীতিককে ওয়াশিংটন বহিষ্কার করার জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে আমেরিকা। রুশ কূটনীতিকরা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল বলে ওয়াশিংটন অভিযোগ তুলেছে। এর জবাবে রাশিয়া যে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো অনেক বেশি খারাপ হবে বলে মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!