ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে শপিংমলের ওপর আছড়ে পড়লো বিমান, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২৯ মার্চ ২০২২
মেক্সিকোতে শপিংমলের ওপর আছড়ে পড়লো বিমান, নিহত ৩
ছবি: সংগৃহীত

মেক্সিকোর মোরেলস প্রদেশে শপিংমলের ওপর আছড়ে পড়লো ছোট বিমান। সোমবারের এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে । এছাড়া আহত হয়েছে আরো পাঁচজন।

দেশটির কর্তৃপক্ষ জানায়, চার আরোহী নিয়ে গুয়েরেরো প্রদেশ থেকে রওয়ানা হয় বিমানটি। রাজধানী থেকে ৫৯ কিলোমিটার দক্ষিণে তেমিক্সকো শহরে বিধ্বস্ত হয় বিমানটি। চার আরোহীর তিনজনেরই মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অপরজন।

আরো পড়ুন: রুশ ধনকুবের আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ

Advertisement

এ ঘটনায় ফুয়েল ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হয় উদ্ধারকর্মীদের। জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!