ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনার ভ্যাকসিনের বদলে দেওয়া হয়েছে স্যালাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ২৯ মার্চ ২০২২
করোনার ভ্যাকসিনের বদলে দেওয়া হয়েছে স্যালাইন
ছবি: সংগৃহীত

করোনার ভ্যাকসিনের বদলে প্রায় নয় হাজার মানুষকে স্যালাইন দিয়েছেন সিঙ্গাপুরের এক চিকিৎসক। তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। 

৩৩ বছর বয়সী ডা. জিপসন কুয়াহ নামের ওই চিকিৎসক ভ্যাকসিনবিরোধী একটি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। ভ্যাকসিন নিয়ে জালিয়াতি করার অভিযোগে তাকে আদালতে অভিযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: এক শর্তে ‘মাহরাম’ ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন নারীরা

Advertisement

সিঙ্গাপুর মেডিক্যাল কাউন্সিল (এসএমসি) জানিয়েছে, গত ২৩ জানুয়ারি তারা ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পান। পরবর্তীতে এই ঘটনা খতিয়ে দেখার পর তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে তাকে বরখাস্ত করাটা জরুরি ছিল।

ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি লোকজনকে ভ্যাকসিনের বদলে স্যালাইন দিয়েছেন এবং তাদের ছবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকাদান রেজিস্ট্রিতে আপলোড দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে, এসব লোকজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অথচ তাদের দেহে ভ্যাকসিনের বদলে স্যালাইন দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ভ্যাকসিন
লিংক সফলভাবে কপি হয়েছে!